অনেকদিন ধরেই আপনার স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করত। হয়তো কোনো অনাকাঙ্ক্ষিত কারণে আমাদের ফেসবুকের যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। দুটি আইডি থেকে ২৩ বার ব্যর্থ চেষ্টার পর আপনি রিকোয়েস্ট এক্সেপ্ট করেছেন, সেজন্য ধন্যবাদ। আপনাকে আমার সত্যিই খুব ভালো লাগে। এই অনুভূতিটা নিতান্তই আমার ব্যক্তিগত, আমার এই কথাগুলোকে আপনি চাইলে এড়িয়ে যেতে পারেন, সেই সিদ্ধান্তকে আমি পূর্ণ সম্মান জানাব। মেসেজ এর রিপ্লে না দিলেই আমি বুঝে নিবো। শুধু অনুরোধ, বিষয়টি যেন আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। একজন ফেসবুক ফ্রেন্ড হিসেবেই আমি আপনার তালিকায় থেকে যেতে চাই, আর কখনো আপনাকে মেসেজ দিয়ে বিরক্ত করব না। আপনার জন্য সবসময় অনেক শুভকামনা।